সূরা আল-আ'লা (সর্বোচ্চ) — سُورَةُ الأعلى
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى i
▶ 87:1আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন (১)
الَّذِي خَلَقَ فَسَوَّىٰ i
▶ 87:2যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। (২)
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ i
▶ 87:3এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন (৩)
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ i
▶ 87:4এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন (৪)
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ i
▶ 87:5অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা। (৫)
سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ i
▶ 87:6আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না (৬)
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ i
▶ 87:7আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। (৭)
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ i
▶ 87:8আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো। (৮)
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ i
▶ 87:9উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন (৯)
سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ i
▶ 87:10যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে (১০)
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى i
▶ 87:11আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে (১১)
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ i
▶ 87:12সে মহা-অগ্নিতে প্রবেশ করবে। (১২)
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ i
▶ 87:13অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। (১৩)
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ i
▶ 87:14নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয় (১৪)
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ i
▶ 87:15এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে। (১৫)
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا i
▶ 87:16বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও (১৬)
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ i
▶ 87:17অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। (১৭)
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ i
▶ 87:18এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে; (১৮)
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ i
▶ 87:19ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে। (১৯)