সূরা আল-লাইল (রাত্রি) — سُورَةُ الليل
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ i
92:১শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে (১)
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ i
92:২শপথ দিনের, যখন সে আলোকিত হয় (২)
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ i
92:৩এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন (৩)
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ i
92:৪নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। (৪)
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ i
92:৫অতএব, যে দান করে এবং খোদাভীরু হয় (৫)
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ i
92:৬এবং উত্তম বিষয়কে সত্য মনে করে (৬)
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ i
92:৭আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। (৭)
وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ i
92:৮আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় (৮)
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ i
92:৯এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে (৯)
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ i
92:১০আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। (১০)
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ i
92:১১যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। (১১)
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ i
92:১২আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। (১২)
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ i
92:১৩আর আমি মালিক ইহকালের ও পরকালের। (১৩)
فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ i
92:১৪অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। (১৪)
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى i
92:১৫এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে (১৫)
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ i
92:১৬যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (১৬)
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى i
92:১৭এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে (১৭)
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ i
92:১৮যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। (১৮)
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ i
92:১৯এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। (১৯)
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ i
92:২০তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। (২০)
وَلَسَوْفَ يَرْضَىٰ i
92:২১সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। (২১)