সূরা আদ-দুহা (সকাল) — سُورَةُ الضحى
وَالضُّحَىٰ i
93:১শপথ পূর্বাহ্নের (১)
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ i
93:২শপথ রাত্রির যখন তা গভীর হয় (২)
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ i
93:৩আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। (৩)
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ i
93:৪আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। (৪)
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ i
93:৫আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। (৫)
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ i
93:৬তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। (৬)
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ i
93:৭তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। (৭)
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ i
93:৮তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। (৮)
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ i
93:৯সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না; (৯)
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ i
93:১০সওয়ালকারীকে ধমক দেবেন না। (১০)
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ i
93:১১এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। (১১)