সূরা আশ-শারহ (বিস্তার) — سُورَةُ الشرح
এছাড়াও পরিচিত:
Alam Nashraḥ (আমরা কি প্রসারিত করিনি), al-Inshirāḥ (প্রসারণ)
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ i
94:১আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? (১)
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ i
94:২আমি লাঘব করেছি আপনার বোঝা (২)
الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ i
94:৩যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। (৩)
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ i
94:৪আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। (৪)
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا i
94:৫নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (৫)
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا i
94:৬নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (৬)
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ i
94:৭অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। (৭)
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ i
94:৮এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। (৮)