সূরা আত-তিন (ডুমুর) — سُورَةُ التين
এছাড়াও পরিচিত:
Wa al-Tīn wa al-Zaytūn (ডুমুর ও জলপাইয়ের শপথ)
وَالتِّينِ وَالزَّيْتُونِ i
▶ 95:1শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের (১)
وَطُورِ سِينِينَ i
▶ 95:2এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের (২)
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ i
▶ 95:3এবং এই নিরাপদ নগরীর। (৩)
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ i
▶ 95:4আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। (৪)
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ i
▶ 95:5অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। (৫)
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ i
▶ 95:6কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। (৬)
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ i
▶ 95:7অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? (৭)
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ i
▶ 95:8আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? (৮)