সূরা আল-আলাক (রক্তপিণ্ড) — سُورَةُ العلق
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ i
▶ 96:1পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন (১)
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ i
▶ 96:2সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। (২)
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ i
▶ 96:3পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু (৩)
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ i
▶ 96:4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন (৪)
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ i
▶ 96:5শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (৫)
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ i
▶ 96:6সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে (৬)
أَنْ رَآهُ اسْتَغْنَىٰ i
▶ 96:7এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। (৭)
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ i
▶ 96:8নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। (৮)
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ i
▶ 96:9আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে (৯)
عَبْدًا إِذَا صَلَّىٰ i
▶ 96:10এক বান্দাকে যখন সে নামায পড়ে? (১০)
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ i
▶ 96:11আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে। (১১)
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ i
▶ 96:12অথবা খোদাভীতি শিক্ষা দেয়। (১২)
أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ i
▶ 96:13আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (১৩)
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ i
▶ 96:14সে কি জানে না যে, আল্লাহ দেখেন? (১৪)
كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ i
▶ 96:15কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই- (১৫)
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ i
▶ 96:16মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। (১৬)
فَلْيَدْعُ نَادِيَهُ i
▶ 96:17অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক। (১৭)
سَنَدْعُ الزَّبَانِيَةَ i
▶ 96:18আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে (১৮)
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ i
▶ 96:19কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। (১৯)