সূরা আল-আলাক (রক্তপিণ্ড) — سُورَةُ العلق
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ i
96:১পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন (১)
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ i
96:২সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। (২)
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ i
96:৩পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু (৩)
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ i
96:৪যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন (৪)
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ i
96:৫শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (৫)
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ i
96:৬সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে (৬)
أَنْ رَآهُ اسْتَغْنَىٰ i
96:৭এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। (৭)
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ i
96:৮নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। (৮)
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ i
96:৯আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে (৯)
عَبْدًا إِذَا صَلَّىٰ i
96:১০এক বান্দাকে যখন সে নামায পড়ে? (১০)
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ i
96:১১আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে। (১১)
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ i
96:১২অথবা খোদাভীতি শিক্ষা দেয়। (১২)
أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ i
96:১৩আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (১৩)
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ i
96:১৪সে কি জানে না যে, আল্লাহ দেখেন? (১৪)
كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ i
96:১৫কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই- (১৫)
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ i
96:১৬মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। (১৬)
فَلْيَدْعُ نَادِيَهُ i
96:১৭অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক। (১৭)
سَنَدْعُ الزَّبَانِيَةَ i
96:১৮আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে (১৮)
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ i
96:১৯কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। (১৯)