সূরা আল-কদর (মর্যাদার রজনী) — سُورَةُ القدر
এছাড়াও পরিচিত:
Innā Anzalnāhu fī Laylat al-Qadr (আমরা এটি কদরের রাতে নাযিল করেছি)
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ i
আমি একে নাযিল করেছি শবে-কদরে। (১)
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ i
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? (২)
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ i
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (৩)
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ i
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। (৪)
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ i
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। (৫)