অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। (৪)
তাফসির
৪. বস্তুতঃ তাওরাতপ্রাপ্ত ইহুদি এবং ইঞ্জিলপ্রাপ্ত খ্রিস্টানরা কেবল তখনই মতানৈক্য করেছে যখন তাদের নিকট আল্লাহ তাঁর নবীকে পাঠিয়েছেন। ফলে তাদের মধ্যকার কেউ মুসলমান হয়েছে আবার কেউ তাঁর নবীর সত্যতা জেনেও কুফরীর উপর গোঁড়ামি করেছে।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন