Landscape MP4 Vertical MP4

সূরা আল-বাকারা — আয়াত 100 (বাংলা) — ভিডিও

আল-বাকারা • আয়াত 100 এর মধ্যে 286 • বাংলা


أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ 100
অনুবাদ:
কি আশ্চর্য, যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশই বিশ্বাস করে না। আল-বাকারা ২:১০০
তাফসির:
১০০. ইহুদিদের অবস্থা এতোটাই নিকৃষ্ট যে, যখনই তাদের কাছ থেকে কোন অঙ্গীকার নেয়া হয় যেমন: তাদের কাছ থেকে তাওরাত কিতাবে অঙ্গীকার নেয়া হয়েছে: যখনই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের মাঝে আসবেন তখন তাঁরই অনুসরণ করতে হবে। কিন্তু তারা তা করেনি। বরং যখনই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের মাঝে এসেছেন তখনই তারা তাওরাতের সে চুক্তি ভঙ্গ করলো। বস্তুতঃ তাদের অনেকেই আল্লাহর নাযিলকৃত বিধানে বিশ্বাস করে না। কারণ, সত্যিকার ঈমান চুক্তি রক্ষা করতে অবশ্যই বাধ্য করে।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আল-বাকারা • আয়াত 99 পরের আল-বাকারা • আয়াত 101