আর (স্মরণ কর) যখন আমি মূসাকে কিতাব এবং সত্য-মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি, যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পার। আল-বাকারা ২:৫৩ ⧉
তাফসির:
৫৩. অনুরূপভাবে তোমরা স্মরণ করো সে নিয়ামতের কথা যখন আমি মূসাকে তাওরাত দিয়েছিলাম। সত্য ও মিথ্যার মাঝে প্রভেদ সৃষ্টিকারী এবং হিদায়েত ও ভ্রষ্টতার মাঝে পার্থক্যকারী হিসেবে। যাতে তোমরা এরই মাধ্যমে সত্যের দিশা পেতে পারো।