সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন? আয-যারিয়াত ৫১:২৭ ⧉
তাফসির:
২৭. অতঃপর তিনি ভুনা বাছুরটিকে তাঁদের নিকটবর্তী করলেন এবং ন¤্রতার সাথে তাঁদেরকে সম্বোধন করলেন এই বলে যে, আপনাদের উদ্দেশ্যে যে খাবার পরিবেশন করা হয়েছে আপনারা কি তা গ্রহণ করবেন না?