এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম। আয-যারিয়াত ৫১:৩৮ ⧉
তাফসির:
৩৮. মূসা (আলাইহিস সালাম)কে যখন আমি ফিরআউনের নিকট সুস্পষ্ট প্রমাণাদিসহ প্রেরণ করলাম তখনকার ঘটনাতেও সে ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যে কষ্টদায়ক শাস্তিকে ভয় করে।