আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও। আয-যারিয়াত ৫১:৪৩ ⧉
তাফসির:
৪৩. সালেহ (আলাইহিস-সালাম) এর জাতি সামূদের মধ্যেও রয়েছে কষ্টদায়ক শাস্তিকে ভয়কারীর জন্য নিদর্শন। যখন তাদেরকে বলা হয়েছিলো, তোমাদের আয়ু শেষ হওয়ার পূর্বেই তোমরা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা উপকৃত হও।