অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না। আয-যারিয়াত ৫১:৫৪ ⧉
তাফসির:
৫৪. তাই হে রাসূল! আপনি এ সব মিথ্যারোপকারীদের থেকে বিমুখ থাকুন। এতে করে আপনি নিন্দিত হবেন না। কেননা, আপনি তাদের নিকট যে বার্তা নিয়ে এসেছেন তা তাদেরকে পৌঁছে দিয়েছেন।