অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। আয-যারিয়াত ৫১:৫৯ ⧉
তাফসির:
৫৯. হে রাসূল! যারা আপনাকে অস্বীকার করার মাধ্যমে নিজেদের আত্মার উপর অবিচার করেছে তাদের জন্য রয়েছে তাদের পূর্বসূরীদের মতো শাস্তির নির্ধারিত সময়। তাই তারা যেন একে সময়ের পূর্বে তরান্বিত করার দাবি না রাখে।