সূরা আয-যারিয়াত (বিক্ষিপ্তকারী বায়ু — الذاريات) (আয়াত 59)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




51 আয-যারিয়াত(الذاريات), আয়াত ৫৯

فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ 59 ٥٩

অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। (৫৯)

তাফসির
৫৯ সীমালংঘনকারীদের (প্রাপ্য) অংশ[১] ওটাই যা অতীতে তাদের সমমতাবলম্বীরা ভোগ করেছে। সুতরাং তারা যেন আমার নিকট তাড়াতাড়ি না করে।
[১] ذَنُوْبٌ এর অর্থ, ভরা বালতি। কুঁয়া থেকে পানি তুলে বণ্টন করা হয় এই দিক দিয়ে এখানে বালতিকে অংশের অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থ হল, অত্যাচারীদের প্রাপ্য শাস্তির অংশ আছে। যেমন, ইতিপূর্বে কুফরী ও শিরককারীদেরকে তাদের শাস্তির অংশ পেতে হয়েছে। [২] তবে শাস্তির এই অংশ তারা কখন পাবে, তা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর। সুতরাং শাস্তি চাওয়ার ব্যাপারে তারা যেন তাড়াহুড়ো না করে।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন