সূরা আল-হাক্কা (নিশ্চিত সত্য — الحاقة) (আয়াত 40)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




69 আল-হাক্কা(الحاقة), আয়াত ৪০

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ 40 ٤٠

নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। (৪০)

তাফসির
৪০ নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রসূলের বার্তা।
[১] সম্মানিত রসূল বলতে মুহাম্মাদ (সাঃ)-কে বুঝানো হয়েছে। আর قول 'বার্তা'র অর্থ তেলাঅত (পাঠ করা)। অর্থাৎ, রাসূলে করীম (সাঃ)-এর তেলাঅত। অথবা قول 'বার্তা' বলতে এমন কথা যা এই সম্মানিত রসূল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছান। কারণ, কুরআন না রসূল (সাঃ)-এর বাণী, আর না জিবরীল (আঃ)-এর বাণী, বরং তা হল আল্লাহর বাণী, যা তিনি জিবরীল ফিরিশতার মাধ্যমে পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি মানুষের কাছে তা পাঠ করে শুনিয়ে ও পৌঁছে দিয়েছেন।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন